যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে শনিবার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুরে টাম্পায় তার

2026-05-07T11:29:27+00:00
2026-05-07T11:29:27+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে শনিবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২৯ এএম 
নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুরে টাম্পায় তার জানাজায় বাংলাদেশি কমিউনিটি, সহপাঠী ও শিক্ষকেরা অংশ নেন।

Advertisement
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টির জানাজা দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

জানাজার পর মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৭ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ ঘটনায় নিহত আরেক বাংলাদেশি জামিল লিমনের মরদেহ এরই মধ্যে দেশে পৌঁছেছে। গত ৪ মে ঢাকায় পৌঁছানোর পর সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরে জামালপুরে দাফন সম্পন্ন হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। পুরো প্রক্রিয়াটি তদারকি করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, মিয়ামি কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবাসে ঘটে যাওয়া এই মর্মান্তিক হত্যাকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুতে সহপাঠী ও পরিচিতদের মধ্যে গভীর উদ্বেগ ও বেদনা দেখা দিয়েছে।

এএডি/
  বিষয়:   যুক্তরাষ্ট্র  বৃষ্টি  জানাজা  সম্পন্ন  মরদেহ  দেশ  শনিবার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: