প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার নিজ দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (৭

2026-05-07T12:18:45+00:00
2026-05-07T12:18:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার নিজ দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। 

সাক্ষাতকালে তারা দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কল্যাণে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। 

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ওয়াকফ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী এ সময় ওয়াকফ এস্টেটগুলোর উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: