ডেমরায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ডেমরা এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (৩২) ও নাজমুল হোসেন

2026-05-07T12:35:47+00:00
2026-05-07T12:35:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ডেমরায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৩৫ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরা এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (৩২) ও নাজমুল হোসেন (১৯)। দুই ঘটনাতেই আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর পশ্চিম পাশে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন সাদ্দাম। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদ্দাম কাকরাইলে একটি রিক্রুটিং এজেন্সিতে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তার সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো সকালেও তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন।

ডেমরা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন

অন্যদিকে বুধবার গভীর রাতে ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান তরুণ নাজমুল হোসেন। বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ জানায়, বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে নাজমুল গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বন্ধু ইমন সামান্য আহত হন।

নাজমুলের পরিবার জানায়, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে হলেও বর্তমানে ডেমরার কোনাপাড়ায় বসবাস করতেন তারা। বাবার সঙ্গে পার্টসের ব্যবসায় সহযোগিতা করতেন নাজমুল।

পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পর নাজমুলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএডি/


  বিষয়:   ডেমরা  সড়ক দুর্ঘটনা  প্রাণ  মোটরসাইকেল  আরোহী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: