হাদি হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ

ববি প্রতিনিধি

শিক্ষা

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের

2026-05-07T15:26:25+00:00
2026-05-07T22:40:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ
ববি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:২৬ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:৪০ পিএম
হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। ছবি : সময়ের আলো
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহত ওসমান হাদির বোন মাসুমা হাদি। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, যেখানে ওসমান হাদি মানুষের ইনসাফের জন্য লড়াই করেছে, সেখানে আজ তার নিজের জন্যই ইনসাফ হচ্ছে না। তার এই বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।


বক্তারা অভিযোগ করেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন তরুণ। বিভিন্ন সামাজিক ইস্যুতে তিনি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিতেন এবং ন্যায়বিচারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করতেন। কিন্তু তার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান বিচার প্রক্রিয়া না থাকায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।

শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস হারাবে তরুণ সমাজ। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার জায়গা নয়, এটি ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ চর্চার স্থান। তাই একজন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তরুণের হত্যার বিচার নিশ্চিত করতে শিক্ষার্থীদের রাজপথে নামতে হয়েছে।

কর্মসূচি শেষে আয়োজকরা জানান, দ্রুত বিচার কার্যক্রম শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাদি হত্যা  বিচারের দাবি  বরিশাল বিশ্ববিদ্যালয়  মানববন্ধন  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: