নদীর প্রবাহ সচল না থাকলে খালগুলো মরে যাবে : পানিসম্পদ মন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন এ্যানি বলেছেন, ডাকাতিয়া নদীতে পানির প্রবাহ সচল না থাকলে আশপাশের খালগুলোও ধীরে ধীরে মরা খালে

2026-05-07T15:36:01+00:00
2026-05-07T15:36:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নদীর প্রবাহ সচল না থাকলে খালগুলো মরে যাবে : পানিসম্পদ মন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৩৬ পিএম 
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন এ্যানি। ছবি : সময়ের আলো
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন এ্যানি বলেছেন, ডাকাতিয়া নদীতে পানির প্রবাহ সচল না থাকলে আশপাশের খালগুলোও ধীরে ধীরে মরা খালে পরিণত হবে। ভবিষ্যতে খালগুলোর নাব্যতা ও ইলিগেশন ব্যবস্থা সচল রাখতে, সাধারণ মানুষের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য ডাকাতিয়া নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মরা নদী ও খালগুলো কীভাবে পুনরায় সচল ও জীবন্ত করা যায়, সেটি গুরুত্বসহকারে দেখতে হবে। যেখানে যেখানে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে কিংবা চর পড়ে গেছে, সেসব স্থানে খননের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। জনস্বার্থে যা প্রয়োজন, তা নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেব।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আসবেন, এতে চমকের কিছু নেই। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থেকে কাজ করাই সরকারের দায়িত্ব। মানুষের প্রত্যাশার জায়গা থেকে প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডাকাতিয়া নদী  প্রবাহ  খাল  পানিসম্পদ মন্ত্রী  শহীদ উদ্দিন এ্যানি  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: