প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস ও ফুটওয়্যার দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা

2026-05-07T17:03:23+00:00
2026-05-07T17:03:23+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস ও ফুটওয়্যার দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৩ পিএম 
ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গণশিক্ষা প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং সেই লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

বুধবার (৬ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও ফুটওয়্যার বিতরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই উদ্যোগটি শুধু একটি বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় থাকা জরুরি।

ববি হাজ্জাজ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জুতার গুণগত মানে বড় ধরনের পার্থক্য থাকলে শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর মধ্যে জুতা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে। তিনি বলেন, সীমিত পরিসরে দ্রুত ও কার্যকরভাবে পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংশ্লিষ্ট টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সহযোগী প্রতিটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি রাখার নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, ডিজাইন, কোয়ালিটি চেকিং ও সার্টিফিকেশনসহ সবকিছু আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে টেকনিক্যাল বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হবে।

সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে এ পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেহেতু প্রতিষ্ঠানগুলো নিয়মিত এ ধরনের জুতা উৎপাদন করে, তাই অল্প সময়ের মধ্যেই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।

সভায় বাটা, এপেক্স, প্রাণ-আরএফএল, বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরবিএন 



  বিষয়:   সরকারি প্রাথমিক বিদ্যালয়  প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: