৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

সংসদ প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) ৭ জুন রোববার বিকাল ৩টায় আহ্বান করা হয়েছে।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের

2026-05-07T17:13:49+00:00
2026-05-07T17:13:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৩ পিএম 
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) ৭ জুন রোববার বিকাল ৩টায় আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার নামে পাঠানো বিজ্ঞপ্তিতে আসন্ন অধিবেশনকে ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে তুলে ধরা হয়েছে।


গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য। আসন্ন অধিবেশনে সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের ৫০ জন এমপি যোগ দেবেন।

সময়ের েআলো/জেডআই


  বিষয়:   ত্রয়োদশ জাতীয় সংসদ  বাজেট অধিবেশন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: