জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না : তামিম

ক্রীড়া ডেস্ক

খেলা

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা

2026-05-07T18:01:26+00:00
2026-05-07T21:28:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না : তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:০১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৯:২৮ পিএম
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। সবশেষ আসরে দুটি দলের সঙ্গে কোনো চুক্তিই হয়নি বলে জানিয়েছেন তিনি। 


ফাহিম সিনহা বলেন, দুটি (সিলেট এবং নোয়াখালী) দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয়, আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পড়ে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   জোড়াতালি  বিপিএল  টুর্নামেন্ট  তামিম 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: