এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি তালুকদার (৩২) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭

2026-05-07T19:20:15+00:00
2026-05-07T19:20:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:২০ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি তালুকদার (৩২) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় রাখী সুজ দোকানের পাশের একটি আমগাছে এ ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, রনি তালুকদার রাখী সু স্টোর নামে একটি জুতার দোকানে কাজ করতেন। বিকালে দোকানের ওপরের আমগাছ থেকে আম পাড়তে গাছে ওঠেন তিনি। এ সময় বাইরের ৪৪০ ভোল্ট লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন রনি।

পরে সহকর্মীরা দ্রুত তাকে গাছ থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রনির সহকর্মী মো. রাজু বলেন, আম পাড়ার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগলে রনি বিদ্যুতায়িত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

মৃত রনি তালুকদারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুপুর বাধপাড়া গ্রামে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য নিউমার্কেট থানাকে জানানো হয়েছে।

আরবিএন


  বিষয়:   রাজধানী  এলিফ্যান্ট রোড  বাটা সিগন্যাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: