ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃত্বে মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী

2026-05-07T19:46:19+00:00
2026-05-07T19:46:19+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
বিবিধ
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃত্বে মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান। সম্প্রতি ঘোষিত কমিটিতে তার এই পদপ্রাপ্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

জানা যায়, ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত মেহেদী হাসান তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নাগের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।


তিনি আরও জানান, ছাত্রদলের আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এদিকে মেহেদীর পদোন্নতিতে শরীয়তপুরসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করেছেন।


সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকা মহানগর  উত্তর  ছাত্রদল  রাজনীতি 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: