বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন

জাতীয়

বগুড়া সিটি করপোরেশন গঠনসহ দেশের পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।বৃহস্পতিবার (৭ মে) বিকেলে

2026-05-07T20:11:06+00:00
2026-05-07T20:35:52+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:৩৫ পিএম
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠক। ছবি : সংগৃহীত
বগুড়া সিটি করপোরেশন গঠনসহ দেশের পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement
বৈঠকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

আরবিএন 

  বিষয়:   প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি  নিকার  প্রধানমন্ত্রী তারেক রহমান  বগুড়া সিটি কর্পোরেশন  উপজেলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: