হরমুজে আটকে থাকা জাহাজে সহায়তার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে রয়েছে। এ পরিস্থিতিতে প্রণালিতে আটকে থাকা

2026-05-07T20:35:36+00:00
2026-05-07T20:35:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে আটকে থাকা জাহাজে সহায়তার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে রয়েছে। এ পরিস্থিতিতে প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জ্বালানি, চিকিৎসাসেবা ও সীমিত মেরামত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (৭ মে) দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্যমতে, বর্তমানে হরমুজ প্রণালিতে প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে রয়েছে।

পিএমও জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে ইরান। সংস্থাটি বলেছে, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্বের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়, টানা তিন দিন ধরে প্রতিদিন তিনবার ভিএইচএফ মেরিন রেডিওর মাধ্যমে জাহাজের অধিনায়ক ও মালিকদের উদ্দেশে বার্তা প্রচার করা হচ্ছে। এতে প্রয়োজনীয় জ্বালানি, চিকিৎসাসেবা কিংবা অনুমোদিত মেরামত সামগ্রী চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজগুলো চ্যানেল-১৬ এর মাধ্যমে নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি স্থানীয় এজেন্টদের মাধ্যমেও সহায়তা নেওয়ার সুযোগ থাকবে।

পিএমও আরও জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক করিডোরে নৌ-নিরাপত্তা ও বন্দরসেবা নিশ্চিত করা ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ।

আরবিএন 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  হরমুজ প্রণালি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: