হত্যাচেষ্টা মামলায় পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাকলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ও বিস্ফোরক আইনের এক মামলায় পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চেয়ারম্যানকে

2026-05-07T21:57:25+00:00
2026-05-07T21:57:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
হত্যাচেষ্টা মামলায় পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৫৭ পিএম 
পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাকলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ও বিস্ফোরক আইনের এক মামলায় পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ( ৬ মে ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার ( ৭ মে) চট্টগ্রাম জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন থানায় আবুল কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক, হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে বাকলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পটিয়ার রাজনীতিতে আলোচিত ব্যক্তি ছিলেন আবুল কাশেম চেয়ারম্যান। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, টেন্ডার ও ভূমি দখল, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পটিয়া থানার একাধিক সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ও পরবর্তী সহিংসতায় তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। 

বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান বলেন, ‘আবুল কাশেমকে বাকলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএকে


  বিষয়:   হত্যাচেষ্টা  মামলা  কারাগার  ইউপি চেয়ারম্যান  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: