ওয়াইফাই লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াইফাই লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন তালুকদার (১৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭

2026-05-07T22:37:03+00:00
2026-05-07T22:37:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ওয়াইফাই লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৩৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াইফাই লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন তালুকদার (১৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে কুড়ারঘাট এলাকার ১ নম্বর গলির একটি সাততলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন তালুকদার ভোলা সদর উপজেলার মধ্য চরনোয়াবাদ গ্রামের সাহাবুদ্দিন তালুকদারের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সহকর্মীরা জানান, সুমন ‘অ্যাপেল নেটওয়ার্ক’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা কয়েকজন মিলে ভবনের ছাদে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন। এসময় সুমন তার টানানোর কাজ করার সময় পাশের ৪৪০ ভোল্ট বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হন।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের সহকর্মী মো. আল আমিন বলেন, ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সঙ্গে স্পর্শ লাগে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

নিহতের ভাই শাহাদত হোসেন জানান, সুমন দীর্ঘদিন ধরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।


/আরবিএন 


  বিষয়:   রাজধানী  কামরাঙ্গীরচর  কুড়ারঘাট  বিদ্যুৎস্পৃষ্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: