প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) পরিচালিত এ

2026-05-07T22:50:40+00:00
2026-05-07T22:56:54+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৫০ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:৫৬ পিএম
কসবার দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) পরিচালিত এ অভিযানে দুটি ড্রেজার মেশিন, ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

অভিযানকালে দক্ষিণখার গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. জিলানী মিয়াকে ড্রেজিং পদ্ধতিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, অবৈধ ড্রেজিংয়ের ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। কোনোভাবেই কৃষি জমি ও পরিবেশ ধ্বংসের সুযোগ দেওয়া হবে না। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ড্রেজিং  বিরোধী অভিযান  ধ্বংস  কসবা  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: