তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর রহস্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ে তরমুজ খাওয়ার পর একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায়

2026-05-07T23:21:01+00:00
2026-05-07T23:21:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর রহস্য উন্মোচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১১:২১ পিএম
সংগৃহীত ছবি
ভারতের মুম্বাইয়ে তরমুজ খাওয়ার পর একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় নিহতদের শরীর এবং খাওয়া তরমুজে ইঁদুর মারার বিষের আলামত পাওয়া গেছে। খবর এনডিটিভির।

গত ২৫ এপ্রিল রাতে মুম্বাইয়ে মারা যান ৪০ বছর বয়সী আবদুল্লাহ দোকাদিয়া, তার স্ত্রী নাসরিন দোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।

প্রতিবেদন অনুযায়ী, সেদিন রাতে পরিবার ও আত্মীয়দের নিয়ে মাটন পোলাও খেয়ে নৈশভোজ করেন আবদুল্লাহ। অতিথিরা চলে যাওয়ার পর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। পরে ভোর ৫টার দিকে হঠাৎ সবাই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের চার সদস্য মারা যান।

ময়নাতদন্তের সময় চিকিৎসকরা নিহতদের শরীরের ভেতরের কিছু অঙ্গে অস্বাভাবিক সবুজাভ রং দেখতে পান। পরে ফরেনসিক পরীক্ষায় তাদের শরীরে ‘জিঙ্ক ফসফাইট’ নামের একটি বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়। এই রাসায়নিক সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহার করা হয়।

তদন্তকারীরা জানান, পরিবারের খাওয়া তরমুজের নমুনাতেও একই রাসায়নিক পাওয়া গেছে। এখন খতিয়ে দেখা হচ্ছে, বিষটি দুর্ঘটনাবশত তরমুজে মিশেছিল নাকি ইচ্ছাকৃতভাবে ইনজেকশনের মাধ্যমে ঢোকানো হয়েছিল।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আবদুল্লাহ দোকাদিয়ার শরীরে ‘মরফিন’ নামের শক্তিশালী ব্যথানাশক ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। কীভাবে তার শরীরে এই ওষুধ প্রবেশ করেছে, তা নিয়েও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওই রাতে নৈশভোজে অংশ নেওয়া অতিথিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। পুলিশের ধারণা, অতিথিরা শুধু মাটন পোলাও খেয়েছিলেন। তারা তরমুজ খাননি। তাই তারা অসুস্থ হননি।

আরবিএন 


  বিষয়:   ভারত  মুম্বাই  তরমুজ  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: