হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট পুরুষ ও দুই নারী। এরই

2026-05-07T23:23:44+00:00
2026-05-07T23:23:44+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট পুরুষ ও দুই নারী। এরই মধ্যে মক্কায় মারা গেছেন আটজন এবং মদিনায় দুজন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের মৃত্যুসংক্রান্ত তথ্যে বিষয়টি জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে প্রথম মৃত্যু হয় গত ২১ এপ্রিল। ওইদিন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। এরপর ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) মারা যান।

এছাড়া ২৭ এপ্রিল শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) ও জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালি মেট্রোর মো. শামসুল আলম (৬৩) মারা যান।

পরে ৩ মে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম (৫২) ও ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮), এবং ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মোছা. নিলুফা বেগম (৫৭) মারা যান।


সৌদি আরবের আইন অনুযায়ী, হজ করতে গিয়ে কোনো ব্যক্তি মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মরদেহ নিজ দেশে নেওয়ার অনুমতি দেওয়া হয় না। পরিবার-পরিজনের আপত্তিও গ্রহণ করা হয় না।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৬ মে এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার শেষ ফ্লাইট আগামী ৩০ জুন।

সময়ের আলো/আআ


  বিষয়:   হজ  বাংলাদেশ  মৃত্যু  সৌদি আরব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: