সাংবাদিককে হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক সালাহউদ্দিন জিকুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মো. শাহজাহানের বিরুদ্ধে। বৃহস্পতিবার

2026-05-07T23:28:24+00:00
2026-05-07T23:28:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাংবাদিককে হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২৮ পিএম 
জামায়াত নেতা মো. শাহজাহান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক সালাহউদ্দিন জিকুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মো. শাহজাহানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ৭ মে ) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বহুতল ভবন নিয়ে ফেসবুকে পোস্ট দেন সাংবাদিক সালাহউদ্দিন জিকু। এর জেরে সন্ধ্যায় কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রেসক্লাবে যান মো. শাহজাহান। সেখানে তিনি সাংবাদিক জিকুকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সালাহউদ্দিন জিকু ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, পোস্ট দেওয়ার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন তিনি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযুক্ত মো. শাহজাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিনি হুমকি দেননি, তবে মেজাজ হারিয়েছিলেন’।
উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোহাম্মদ আবু জাফর বলেন, শাহজাহান বর্তমানে দলের সক্রিয় দায়িত্বে নেই।

/এসএকে
  বিষয়:   সাংবাদিক. হুমকি  অভিযোগ  জামায়াত  নেতা  বিরুদ্ধে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: