অনুরূপ আইচের উপস্থিতিতে ‘গ্রাবজো’ রেস্টুরেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

‘এক জীবনে এতো প্রেম পাবো কোথায়’ গান বাজিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে একটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায়

2026-05-07T23:51:13+00:00
2026-05-07T23:51:13+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিবিধ
অনুরূপ আইচের উপস্থিতিতে ‘গ্রাবজো’ রেস্টুরেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৫১ পিএম 
অনুরূপ আইচের উপস্থিতিতে ‘গ্রাবজো’ রেস্টুরেন্টের উদ্বোধন। ছবি : সময়ের আলো
‘এক জীবনে এতো প্রেম পাবো কোথায়’ গান বাজিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে একটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রাবজো (GRABZO) নামের এ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচ। 

এক জীবন গানের তালেতালে তিনি লাল ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। ‘এক জীবন’ গানের পাশাপাশি ‘এক জীবন-২’ গানটিও এ আয়োজনে পরিবেশন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপগায়ক খন্দকার বাপ্পি। এছাড়াও অনুষ্ঠানে গণ্যমান্য সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

অতিথিরা রেস্টুরেন্টের মনোরম পরিবেশ, সেবার মান ও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

উল্লেখ্য, অনুরূপ আইচের লেখা ‘এক জীবন’ গানটি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিদেশীদের কাছেও জনপ্রিয় হয়ে আছে।


  বিষয়:   অনুরূপ আইচ  গ্রাবজো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: