ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে ব্যবসায়ী মাসুম সরকারসংবাদ সম্মেলন করেতার বিরুদ্ধে আনা ভাঙচুর, লুটপাট ও সম্পত্তি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন। এর

2026-05-07T23:55:52+00:00
2026-05-07T23:55:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৫৫ পিএম 
ব্যবসায়ী মাসুম সরকারে বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
রাজশাহীতে ব্যবসায়ী মাসুম সরকার সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা ভাঙচুর, লুটপাট ও সম্পত্তি দখলের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন। এর আগে বুধবার (৬ মে) আব্দুল মাজেদ নামের এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগ আনেন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মাসুস সরকার।

বৃহস্পতিবার (৭ মে) নগরীর অলোকার মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুলতানাবাদ এলাকার আর.এস ৪৫৩৭ নম্বর দাগের সম্পত্তিটি তিনি ন্যাশনাল ব্যাংকের প্রকাশ্য নিলাম থেকে কিনেছেন এবং ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে ব্যাংক তার নামে দলিল রেজিস্ট্রি করে দখল বুঝিয়ে দেয়। বর্তমানে তিনি বৈধ মালিক হিসেবে খাজনা পরিশোধ করছেন বলেও জানান।

মাসুম সরকারের দাবি, আব্দুল মাজেদ পূর্বে সম্পত্তিটি কিনলেও ঋণ পরিশোধ না করায় তা অর্থঋণ আদালতের মাধ্যমে ব্যাংকের মালিকানায় যায়। আদালতের একাধিক রায়েও ব্যাংকের মালিকানা বহাল থাকে।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি উন্নয়ন কাজ চলাকালে মাজেদের জামাই নাসিম চাঁদা দাবি করেন। পুলিশকে জানানো হলে তা ব্যর্থ হয় এবং পরে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়।

তিনি বলেন, আব্দুল মাজেদ বিভিন্ন মামলায় পরাজিত হয়েছেন এবং কিছু মামলার অস্তিত্বও নেই। এদিকে আব্দুল মাজেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এসএকে


  বিষয়:   ব্যবসায়ী  বিরুদ্ধ  মিথ্যা তথ্য  অভিযোগ  সংবাদ সম্মেলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: