গাজীপুরে চিকিৎসক সংকটে বন্ধের পথে অস্ত্রোপচার কার্যক্রম

মেহেদী হাসান লিটন শ্রীপুর (গাজীপুর)

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক ও জনবল সংকট এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালটিতে

2026-05-08T02:14:25+00:00
2026-05-08T02:14:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে চিকিৎসক সংকটে বন্ধের পথে অস্ত্রোপচার কার্যক্রম
মেহেদী হাসান লিটন শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:১৪ এএম 
ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক ও জনবল সংকট এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় চিকিৎসক ও সহায়ক কর্মী না থাকায় কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশই।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, নির্বাচনের পর সংসদ সদস্য হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রেষণে থাকা চিকিৎসকদের প্রত্যাহার এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন ডা. শফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে জানতে চাইলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, শূন্যপদ ও প্রেষণে থাকা চিকিৎসকদের তালিকা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। বিষয়টি বারবার জানানো হয়েছে এবং জনগুরুত্ব বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. মামুনুর রহমান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন, কার্ডিওলজি, শিশু ও সার্জারি), মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জনসহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এ ছাড়া আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদটিও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। জনবল সংকট এতটাই প্রকট যে নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। 

অন্যদিকে হাসপাতালের ছয়জন চিকিৎসক প্রেষণে (সংযুক্তিতে) অন্যত্র দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রয়েছেন তিনজন সহকারী সার্জন, দুজন মেডিকেল অফিসার এবং একজন হোমিও মেডিকেল অফিসার। তৃতীয় এবং চতুর্থ শ্রেণির আরও ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সার্বিক সেবাব্যবস্থায় স্থবিরতা তৈরি হয়েছে।

চিকিৎসকদের মতে, শ্রীপুর একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন সকাল থেকেই হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। সীমিত জনবল নিয়ে চিকিৎসকরা হিমশিম খেলেও শেষ পর্যন্ত অনেক রোগীকেই সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক।

উল্লেখ্য, ২০১২ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই অনুপাতে জনবল বাড়ানো হয়নি। ফলে অবকাঠামোগত উন্নয়ন হলেও সেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল সংকট নিরসন এখন সময়ের দাবি।দ্রুত সংকট কেটে যাবে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চিকিৎসক  সংকট  অস্ত্রোপচার  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: