সংকটে সেলিনা জেটলি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

স্বামী পিটার হাগের সঙ্গে বিয়েবিচ্ছেদ ও সন্তানদের অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের মাঝে এবার পুত্রশোকে ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী সেলিনা

2026-05-08T03:22:42+00:00
2026-05-08T03:22:42+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সংকটে সেলিনা জেটলি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:২২ এএম 
ছবি : সংগৃহীত
স্বামী পিটার হাগের সঙ্গে বিয়েবিচ্ছেদ ও সন্তানদের অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের মাঝে এবার পুত্রশোকে ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। 

সম্প্রতি নিজের প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ছোট ছেলে শামশেরের কবরের পাশে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন সেলিনা।  তিনি লেখেন, গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

আমি আমার বিয়েবিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় ছিলাম। অস্ট্রিয়ান বিচারকের কাছে অঙ্গীকার করা সত্ত্বেও আমার সন্তানদের বৈবাহিক আবাসে ফিরিয়ে আনা হয়নি, উল্টো তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমার সন্তানদের মধ্যে কেবল ছেলে শামশেরের সঙ্গেই আমার দেখা হয়েছে, যে কিছু দিন আগে মারা গেছে। এটি এমন একজন মায়ের গল্প, যিনি সন্তানদের জন্মের দিন থেকে তাদের জন্য সবকিছু করেছেন।

প্রসঙ্গত, ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর ধরেই বিপর্যস্ত বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সেলিনা জেটলি  বলিউড  অভিনেত্রী  বিবাহবিচ্ছেদ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: