ইরান-মার্কিন সংঘাতের প্রভাবে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে ব্যাপক দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন রেকর্ড গড়ার পরপরই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার। শুক্রবার (৮ মে) লেনদেনের শুরুতেই সূচক নিম্নমুখী

2026-05-08T08:32:59+00:00
2026-05-08T08:32:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান-মার্কিন সংঘাতের প্রভাবে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে ব্যাপক দরপতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৩২ এএম 
সংগৃহীত ছবি
নতুন রেকর্ড গড়ার পরপরই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার। শুক্রবার (৮ মে) লেনদেনের শুরুতেই সূচক নিম্নমুখী হওয়ার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ-এর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনের ধারাবাহিক উত্থানের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখানোয় এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় শুক্রবার লেনদেনের শুরুতেই বড় ধস নামে।

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক সূচক কোস্পি ১৮৩.৯৯ পয়েন্ট বা ২.১৯ শতাংশ কমে ৭,৩২৬.০৬ পয়েন্টে নেমে এসেছে। দিনের শুরুতে এটি ১.৮২ শতাংশ পতন দিয়ে যাত্রা করেছিল।

উল্লেখ্য, গত সোমবার থেকে টানা তিন দিনের শক্তিশালী উত্থানে সূচকটি প্রায় ১,০০০ পয়েন্ট বৃদ্ধি পায়। বৃহস্পতিবার এটি ৭,৪৯০.০৫ পয়েন্টের এক অনন্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

/কহু
  বিষয়:   ইরান  মার্কিন  দক্ষিণ কোরিয়া  পুঁজিবাজার  দরপতন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: