গরমে ভ্রমণ, ব্যাগে কী রাখবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

তীব্র গরমে সুস্থ ও সতেজ থাকতে গ্রীষ্ম মৌসুমে ভ্রমণের সময় সময় কিছু জিনিস সঙ্গে রাখা উচিত। কিন্তু, কী রাখবেন আপনার

2026-05-08T12:51:33+00:00
2026-05-08T12:51:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
গরমে ভ্রমণ, ব্যাগে কী রাখবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
তীব্র গরমে সুস্থ ও সতেজ থাকতে গ্রীষ্ম মৌসুমে ভ্রমণের সময় সময় কিছু জিনিস সঙ্গে রাখা উচিত। কিন্তু, কী রাখবেন আপনার ব্যাগে? চলুন, জেনে নিই-

পানির বোতল: ডিহাইড্রেশন এড়াতে অবশ্যই পানি সঙ্গে রাখুন। এক্ষেত্রে প্লাস্টিকের বোতল এড়িয়ে চলুন। একটি ভালো মানের স্টেইনলেস স্টিল বা ফুড গ্রেড বোতলে পানি রাখুন।

হালকা ও সুতি পোশাক: সুতি, লিনেন বা আরামদায়ক হালকা রঙের ঢিলেঢালা পোশাক নিন।

ছাতা ও সানগ্লাস: তীব্র রোদ থেকে বাঁচতে মজবুত ফোল্ডিং ছাতা এবং চোখকে সুরক্ষিত রাখতে রোদচশমা অপরিহার্য।

টুপি বা স্কার্ফ: মুখ ও মাথা ঢাকতে হ্যাট বা স্কার্ফ ব্যবহার করুন।

সানস্ক্রিন: রোদে পোড়া ভাব কমাতে এবং ত্বকের সুরক্ষায় কয়েক ঘণ্টা পরপর ব্যবহারের জন্য সানস্ক্রিন সঙ্গে রাখুন। এছাড়া ময়েশ্চারাইজার এবং লিপবামও রাখুন। কারণ, গরমে ত্বক ও ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যায়।

টিস্যু ও ওয়েট ওয়াইপস: ঘাম মোছার জন্য টিস্যু পেপার এবং সতেজ থাকতে ওয়েট ওয়াইপস ব্যবহার করুন।

ওরাল স্যালাইন ও গ্লুকোজ: অতিরিক্ত গরমে ক্লান্তি দূর করতে এবং শরীর ভালো রাখতে ওরাল স্যালাইন বা গ্লুকোজের প্যাকেট সঙ্গে রাখুন।

পারফিউম/বডি স্প্রে: ঘামের দুর্গন্ধ এড়াতে পারফিউম বা বডি স্প্রে সঙ্গে রাখুন।

রুমাল ও মাস্ক: ঘাম মোছার জন্য নরম সুতির রুমাল এবং ধুলোবালি এড়াতে একটি অতিরিক্ত মাস্ক রাখুন।

হ্যান্ড স্যানিটাইজার: হাত পরিষ্কার রাখতে একটি ছোট স্যানিটাইজার সঙ্গে রাখা দরকার।

হালকা খাবার: খিদে মেটাতে ড্রাই ফ্রুটস, বিস্কুট বা হালকা কোনো খাবার রাখতে পারেন। 

ওষুধ: পেট খারাপের ওষুধ, প্যারাসিটামল এসব সঙ্গে রাখতে পারেন।

গরমে ভ্রমণে গেলে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ব্যাগ যেন ছোট হয়। কারণ, গরমে বড় ব্যাগ নিয়ে যাতায়াত করলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন।

/মহু



  বিষয়:   গরম  ভ্রমণ  প্রস্তুতি 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: