ঈদের ছুটি নিয়ে চাকরিজীবীদের দুঃসংবাদ দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে

2026-05-08T13:17:31+00:00
2026-05-08T13:17:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদের ছুটি নিয়ে চাকরিজীবীদের দুঃসংবাদ দিলো সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে গিয়ে আগের একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ এই ছুটির প্রাক্কালে তা বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ মে থেকে অফিস খোলা থাকবে এবং ২৪ মে পর্যন্ত চলবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে সাত দিনের ঈদের ছুটি।

সময়ের আলো/আআ

  বিষয়:   ঈদ  ছুটি  চাকরিজীবী  দুঃসংবাদ  সরকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: