ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট দুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ২০ জন পর্বতারোহী নিখোঁজ

2026-05-08T14:02:44+00:00
2026-05-08T14:02:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:০২ পিএম 
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট দুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে অতি সক্রিয় এই আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় আকাশ অভিমুখে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল) উচ্চতায় ছাইয়ের স্তম্ভ ছড়িয়ে পড়ে এবং প্রবল গর্জন শোনা যায়।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি রয়টার্সকে জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কবলে আটকে পড়া ২০ জন পর্বতারোহীকে খুঁজে বের করতে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক বলে তিনি উল্লেখ করেন।

এএফপি-র তথ্যমতে, উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু কম্পাস টিভিকে জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুইজন বিদেশি নাগরিক।

উল্লেখ্য, আগ্নেয়গিরিটির সক্রিয়তা বেড়ে যাওয়ায় গত ১৭ এপ্রিল থেকেই ওই এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অগ্ন্যুৎপাতের মূল কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার (২.৪ মাইল) দূরে থাকার জন্য বাসিন্দা ও পর্যটকদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় টোবেলো শহরের বাসিন্দাদের জন্য আগ্নেয় ছাই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে পাথর ছিটকে পড়া এবং লাভার প্রবাহ নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত এই পাহাড়ে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।

/কহু


  বিষয়:   ইন্দোনেশিয়া  আগ্নেয়গিরি  অগ্ন্যুৎপাত  নিহত  নিখোঁজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: