রবীন্দ্রনাথ যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর সৃষ্টি, গান, সাহিত্য ও দর্শনের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন’ বলে

2026-05-08T14:03:51+00:00
2026-05-08T16:57:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রবীন্দ্রনাথ যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:০৩ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৪:৫৭ পিএম
সিরাজগঞ্জ রবীন্দ্র কাছারি বাড়িতে ‘রবীন্দ্র জন্মজয়ন্তী’ উৎসব। ছবি: সময়ের আলো
‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর সৃষ্টি, গান, সাহিত্য ও দর্শনের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৮ মে) দুপুরে রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ‘রবীন্দ্র জন্মজয়ন্তী’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর সৃষ্টি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদ। মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মাঝে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।’


এ সময় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এম মুহিত, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মঞ্জুর বক্তব্য রাখেন। 


এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। উৎসবকে ঘিরে কাছারি বাড়ি প্রাঙ্গণে দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

সময়ের আলো/মহু/জোই


  বিষয়:   রবীন্দ্রনাথ  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: