আবারও ফিফা বিশ্বকাপে শাকিরা ম্যাজিক, আসছে নতুন গান ‘ডাই ডাই’

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপের সঙ্গে কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার নাম জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। ২০১০ সালের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বজুড়ে

2026-05-08T16:59:08+00:00
2026-05-08T16:59:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আবারও ফিফা বিশ্বকাপে শাকিরা ম্যাজিক, আসছে নতুন গান ‘ডাই ডাই’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৫৯ পিএম 
২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন শাকিরা। ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের সঙ্গে কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার নাম জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। ২০১০ সালের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। বহু বছর পরও গানটির জনপ্রিয়তা কমেনি। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এই তারকা শিল্পী।

বৃহস্পতিবার (৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডাই ডাই’ শিরোনামের নতুন গানের ঘোষণা দেন শাকিরা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং হিসেবে প্রকাশ পাচ্ছে গানটি। এতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। গানটি আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

আগামী ১৪ মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম থেকে এক মিনিটের একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন শাকিরা। সেখানে তাকে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ হাতে দেখা যায়।

ভিডিওতে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল বলও দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদেরও দেখা যায় ভিডিওটিতে।

ফিফার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও শাকিরার ভিডিওটি শেয়ার করা হয়েছে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে অংশ নেবে শাকিরার দেশ কলম্বিয়াও।

আরবিএন 







  বিষয়:   কলম্বিয়া  সংগীতশিল্পী  শাকিরা  ফুটবল বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: