দেশীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। সম্প্রতি রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়। যা বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
শিকড়ের প্রতি গভীর টান এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য— হামজা চৌধুরীর এই দুই গুণকে ফুডির দেশীয় ব্র্যান্ড ইমেজের সাথে একীভূত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুডির প্রচারণায় এখন থেকে নিয়মিত মুখ হিসেবে দেখা যাবে এই তারকাকে।
চুক্তি স্বাক্ষর শেষে হামজা চৌধুরী বলেন, মাঠে যেমন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, তেমনি একটি দেশীয় শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।
ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান জানান, হামজা চৌধুরী দেশীয় গর্ব ও লড়াকু মানসিকতার প্রতীক। তাঁর এই অন্তর্ভুক্তি ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে ফুডির ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রুত ডেলিভারি ও মানসম্মত সেবার মাধ্যমে ফুডি এখন দেশের প্রতিটি ঘরে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। হামজা চৌধুরীর সাথের এই পার্টনারশিপ ফুডির আগামীর যাত্রাকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সময়ের আলো/জেডি