রাতেই দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া

2026-05-08T18:10:55+00:00
2026-05-08T18:10:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাতেই দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:১০ পিএম 
প্রতীকী ছবি
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শুক্রবার (৮ মে) বিকেলে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং চলাচলরত নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে দুপুর ১২টার পর থেকেই হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু হয়েছে। রংপুর বিভাগের নীলফামারী ও পঞ্চগড় থেকে সৃষ্ট কালবৈশাখী ঝড়টি বিকেলের মধ্যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে বিকেল ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে এবং সিলেটে বিকেলের পর থেকে মধ্যরাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপর দিয়েও মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। 

আবহাওয়াবিদদের মতে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের জেলাগুলোতেও আজ রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীবন্দরগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বিধায় ছোট নৌযান চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: