পুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধানচাষিদের মাথায় হাত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিলা বৃষ্টিতে ধান ও পাট চাষীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে পুরো উপজেলা জুড়ে

2026-05-08T18:57:10+00:00
2026-05-09T17:12:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধানচাষিদের মাথায় হাত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:৫৭ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৫:১২ পিএম
পাট খেত। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিলা বৃষ্টিতে ধান ও পাট চাষীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে পুরো উপজেলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়। উপজেলার কিছু কিছু এলাকা বৃষ্টির সঙ্গে শিল পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরে জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজার থেকে কার্তিকপাড়া পর্যন্ত ওই এলাকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল। যার ফলে কৃষকদের পাকা ও কাঁচা ধান এবং পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 


সাধন সহ ঐ এলাকার কয়েকজন কৃষক বলেন, এখানে আমাদের জমিতে এ বছর পাটের আবাদ করেছিলাম। দুঃখের বিষয় অন্যান্য এলাকায় শিলা বৃষ্টি হয়নি, কিন্তু এখানে ব্যাপক পরিমাণ হওয়ার কারণে প্রতিটি পাট গাছের মাথা কেটে ভেঙে পড়ে গেছে। এছাড়াও এই আশপাশের যাদের পাকা ধান রয়েছে তাদের ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এসব পাট আর হবে না। এখন এ জমিতে কি করব বুঝতে পারছি না।

পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি আমি জানি এবং মাঠ পর্যায়ে থেকে তথ্য এনে রিপোর্ট পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পুঠিয়ায  শিলাবৃষ্টি  পাট ও ধান  চাষী  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: