পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মুসলমানদের জেগে ওঠার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

পশ্চিমবঙ্গে বিজেপি'র জয়ের রেশ কাটতে না কাটতেই মুসলমানদের জেগে ওঠার আহ্বান জানালেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের

2026-05-08T20:11:29+00:00
2026-05-08T20:11:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মুসলমানদের জেগে ওঠার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:১১ পিএম 
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সময়ের আলো
পশ্চিমবঙ্গে বিজেপি'র জয়ের রেশ কাটতে না কাটতেই মুসলমানদের জেগে ওঠার আহ্বান জানালেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।  

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র এই মুখ্য সমন্বয়ক বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটি গেরুয়া পতাকা। সেই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি জেগে না ওঠে, ঈমানি শক্তি অর্জন না করে, তাহলে এই পতাকা এক সময় বাংলাদেশের আকাশেও উঠবে। তা ঠেকানো কঠিন হবে।

বিগত ১৫ বছরে অনেক আলেম নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তুলতে হবে ৷ মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে।’

/এসএকে
  বিষয়:   মুসলমান  পশ্চিমবঙ্গ  বিজিপি  নাসীরুদ্দীন পাটওয়ারীর  নারায়ণগঞ্জ  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: