নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টস সাঁতার প্রতিযোগিতা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে নাটোর উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ

2026-05-08T20:19:22+00:00
2026-05-08T20:19:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টস সাঁতার প্রতিযোগিতা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:১৯ পিএম 
নতুন কুঁড়ি স্পোর্টর্সের সাঁতার প্রতিযোগিতা। ছবি : সময়ের আলো
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে নাটোর উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভার অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া এই প্রতিযোগিতায় গুরুদাসপরের কিশোরীদের মধ্যে চিৎ ও মুক্ত সাঁতারে প্রথম কুমারী পাপিয়া, চিৎ সাঁতারে দ্বিতীয় নাটোর পৌসভার সোমাইয়া সোমা দিঘী, মুক্ত সাঁতারে দ্বিতীয় ইশা। প্রজাপতি ও বুক সাঁতারে প্রথম ও দ্বিতীয় সদরের নুরুন্নাহার প্রজাপতিতে দ্বিতীয় সিংড়ার ইশা আক্তার এবং বুক সাঁতারে প্রথম গুরুদাসপুরের ইশা নুরুন্নাহার।

এ ছাড়া কিশোর বালকে মুক্ত সাঁতারে প্রথম গুরুদাসপুরের ইমরান আলী, দ্বিতীয় বাগাতিপাড়ার  মেহেদী হাসান, চিৎ সাঁতারে প্রথম বড়াইগ্রামের সামিউল, দ্বিতীয় সিংড়ার আব্দুল্লাহ, প্রজাপতিতে প্রথম গুরুদাসপুরের সিয়াম আহম্মেদ, দ্বিতীয় সিংড়ার মাহিন, বুক সাঁতারে প্রথম  গুরুদাসপরের ইমরান আলী, দ্বিতীয়, লালপুরের আব্দুল্লাহ।


জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভা দলের প্রায় ৬৪জন প্রতিযোগী এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ১২ থেকে ১৪ বছর বয়েসী প্রতিযোগীরা মোট ৮টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে সিংড়া ও গুরুদাসপুর দলের বেশি সাতারু অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এমি, ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক বাদশা আলমসহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাটোর  নতুন কুঁড়ি স্পোর্টস  সাঁতার প্রতিযোগিতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: