মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয়

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি মারা গেছেন।শুক্রবার (৮ মে) সন্ধ্যা

2026-05-08T20:39:48+00:00
2026-05-08T20:39:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি মারা গেছেন। 

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা ও লোহাগাড়া উপজেলা এলডিপি সভাপতি লিয়াকত আলী চৌধুরী।  

২০১৯ সালের ৪ সেপ্টেম্বর থেকে সরওয়ার কামাল নেজামে ইসলাম পার্টির আমিরের দায়িত্বে ছিলেন। দেওবন্দি ধারার এই আলেম চট্টগ্রামের শাহ ওয়ালী উল্লাহ একাডেমির পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক ছিলেন।

তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে দেশের আলেম সমাজ এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তাঁর প্রয়াণে লোহাগাড়াসহ দেশজুড়ে অনুসারীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নেজামে ইসলাম পার্টি  মাওলানা সরওয়ার কামাল  হেফাজতে ইসলাম বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: