মুখ্যমন্ত্রী হওয়ার আগেই গুঞ্জন, তৃষার সঙ্গে বিয়ের পিঁড়িতে থালাপতি বিজয়?

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের নাম নিশ্চিত হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।দক্ষিণী সিনেমার এই

2026-05-08T21:03:31+00:00
2026-05-08T21:03:31+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
মুখ্যমন্ত্রী হওয়ার আগেই গুঞ্জন, তৃষার সঙ্গে বিয়ের পিঁড়িতে থালাপতি বিজয়?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের নাম নিশ্চিত হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। 

দক্ষিণী সিনেমার এই মেগাস্টারের দ্বিতীয় বিয়ের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।

দীর্ঘ ২৬ বছর সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে সংসার করার পর গত কয়েক বছর ধরেই বিজয়ের বিচ্ছেদের খবর আসছিল। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আগামী ১৫ জুন আদালতের মাধ্যমে ২৫০ কোটি রুপি ভরণপোষণ দিয়ে অফিশিয়ালি ডিভোর্স সম্পন্ন হতে পারে। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২১ সাল থেকে তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার জেরে সংসারে ফাটল ধরে।

বিজয়ের বাড়িতে তৃষার নিয়মিত যাতায়াত এবং বিজয়ের বাবা-মায়ের সঙ্গে অভিনেত্রীর সুসম্পর্ক গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়েতে বিজয় ও তৃষা একই রঙের পোশাকে হাজির হয়ে সবার নজর কেড়েছিলেন। রুপালি পর্দার এই সফল জুটি গত কয়েক বছরে বিভিন্ন ইভেন্টে বারবার একসাথে ক্যামেরাবন্দি হয়েছেন।

বিয়ের খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বিজয় বা তৃষা— কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক ক্যারিয়ারের এই টার্নিং পয়েন্টে ব্যক্তিগত জীবনের এই মোড় বিজয়কে কোনো নতুন বিতর্কে ফেলে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মুখ্যমন্ত্রী  গুঞ্জন  বিয়ে  থালাপতি বিজয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: