পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে মোছামাৎ তানহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার

2026-05-08T21:48:55+00:00
2026-05-08T21:48:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৪৮ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে মোছামাৎ তানহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন এলাকার হাজী আহমেদ মিয়া সওদাগর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার মো. মহিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলো। এক সময় মেয়ে তানহাকে পাশে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করেন।

খোঁজাখোঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। পুকুর থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএকে


  বিষয়:   রাউজান  পুকুর  শিশুর  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: