নড়াইলে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রায়পাশা গ্রামের মাওলানা সিরাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (৮মে) রাত

2026-05-08T23:07:35+00:00
2026-05-08T23:08:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:০৭ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ১১:০৮ পিএম
ছবি : সময়ের আলো প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রায়পাশা গ্রামের মাওলানা সিরাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 
শুক্রবার (৮মে) রাত সাড়ে ৮টার দিকে রায়পাশা এলাকায় এই ঘটনা ঘটেছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপ রয়েছে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পারিবারিক সূত্র জানায়, সিরাজুল ইসলাম আগামী নির্বাচনে কোটাকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে। সিরাজুল ইসলাম-এর স্ত্রী বলেন, আমার স্বামী আগামী ইউপি নির্বাচনে নিশ্চিত চেয়ারম্যান হবে। তাই প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।  

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নড়াইল  ইউপি মেম্বার  জখম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: