খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে

2026-05-09T08:30:56+00:00
2026-05-09T08:35:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৩০ এএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৮:৩৫ এএম
সংগৃহীত ছবি
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আজিজুল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ৩-৪টি মোটরসাইকেলে করে ৬-৭ জন সশস্ত্র যুবক আজিজুলকে নির্জন রাঙ্গামারি এলাকায় নিয়ে আসে। সেখানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে তারা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অপর একটি সূত্রে জানা যায়, গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলার ডান পাশে এবং পিঠে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলটি নির্জন হওয়ায় অপরাধীরা একে বেছে নিয়েছিল। নিহত আজিজুলের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা কোন্দলের কারণেই তাকে অন্য স্থান থেকে তুলে এনে এখানে হত্যা করা হয়েছে।

/কহু



  বিষয়:   খুলনা  যুবক  কুপিয়ে  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: