আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাহিদ রানা

সময়ের আলো ডেস্ক

খেলা

আগুনে বোলিংয়ের পুরস্কার পেলেন দেশের ক্রিকেটের নতুন ‘গতিদানব’ নাহিদ রানা। এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের (প্লেয়ার অব দ্য মান্থ) সংক্ষিপ্ত তালিকা

2026-05-09T08:44:03+00:00
2026-05-09T08:44:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাহিদ রানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৪৪ এএম 
নাহিদ রানা। সংগৃহীত ছবি
আগুনে বোলিংয়ের পুরস্কার পেলেন দেশের ক্রিকেটের নতুন ‘গতিদানব’ নাহিদ রানা। এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের (প্লেয়ার অব দ্য মান্থ) সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে পুরুষ বিভাগে ওমান ও আরব আমিরাতের ক্রিকেটারদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে কিউই ব্যাটারদের কাঁপিয়ে দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেলেন তিনি।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে ঘরের মাঠে বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ২৩ বছর বয়সী নাহিদ রানা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ১৬.৭৫ গড়ে শিকার করেছেন ৮ উইকেট। বিশেষ করে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার বিধ্বংসী রূপ দেখেছে ক্রিকেট বিশ্ব। সেদিন ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে কিউইদের একাই ধসিয়ে দেন এই গতিতারকা। তার এমন কার্যকর বোলিংয়ের ওপর ভর করেই ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে নজর কাড়ার পাশাপাশি ইকোনমি রেটেও ছিলেন মিতব্যয়ী, যা তাকে এনে দিয়েছে সিরিজসেরার মুকুট।

আইসিসির এপ্রিল মাসের সেরা হওয়ার লড়াইয়ে নাহিদ রানার সঙ্গী হয়েছেন ওমানের জতীন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। ওমান অধিনায়ক জতীন্দর গত মাসে ব্যাট হাতে ছিলেন অনবদ্য। নেপালের বিপক্ষে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংসসহ মাসজুড়ে করেছেন ২৬৬ রান। অন্যদিকে, আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার শিকার করেছেন ৯ উইকেট। বিশেষ করে ওমানের বিপক্ষে এক ম্যাচে ৬ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি।

/কহু
  বিষয়:   আইসিসি  ক্রিকেটা  নাহিদ রানা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: