কুলাউড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮মে) বিকেলে কুলাউড়া

2026-05-09T10:20:39+00:00
2026-05-09T10:20:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কুলাউড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:২০ এএম 
কুলাউড়া উপজেলার সীমান্ত। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮মে) বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), কুলাউড়া উপজেলার গোপাল দাস (২৭), সদর উপজেলার মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।


কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। 

/মহু


  বিষয়:   বিএসএফ  কুলাউড়া  বিজিবি  মৌলভীবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: