পাকিস্তানে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৫ রুপি বৃদ্ধি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৪১৪ রুপি ৫৮ পয়সা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (৮ মে) রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ৩০ এপ্রিলও জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল পাকিস্তান সরকার।
তখন প্রতি লিটার পেট্রোলের দাম ৬ রুপি ৫১ পয়সা বাড়িয়ে ৩৯৯ রুপি ৮৬ পয়সা করা হয়। একই সময়ে হাই-স্পিড ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ১৯ রুপি ৩৯ পয়সা।
আরবিএন