সীমান্তে বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে)

2026-05-09T11:06:52+00:00
2026-05-09T11:06:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:০৬ এএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ধজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের স্বজনরা জানান, রাতে স্থানীয় কয়েকজন এসে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সীমান্তের ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরছালিন। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে দাবি করেন স্বজনরা।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নিহত মোরছালিন মালামাল আনতে সীমান্তে গিয়েছিলেন। তবে কী ধরনের মালামাল আনতে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।

আরবিএন 


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  কসবা  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: