সাজেক সীমান্তে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ মে)

2026-05-09T11:14:17+00:00
2026-05-09T11:14:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাজেক সীমান্তে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:১৪ এএম 
সংগৃহীত ছবি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত কর্মীর নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। তিনি সংশ্লিষ্ট এলাকায় সংগঠনটির ‘কালেক্টর’ হিসেবে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনাছড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা প্রাণভয়ে পালানোর চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তিনি পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পাহাড়ি ঢালু রাস্তায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু নিশ্চিত করে অস্ত্রধারীরা পাহাড়ের গহিন অরণ্যে আত্মগোপন করে।

হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে ইউপিডিএফ-এর দায়িত্বশীল একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গম এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের সংবাদ পাওয়া গেছে। খবর পেয়ে সাজেক থানার অন্তর্গত ১০ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম ও যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়ায় পুলিশ পৌঁছাতে কিছুটা সময় লাগছে। পুলিশ সেখানে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কহু



  বিষয়:   সাজেক  সীমান্তে  ইউপিডিএফ  গুলি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: