বিশ্বকাপ সামনে রেখে ফেবারিট দলগুলোর নাম জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার,

2026-05-09T11:16:19+00:00
2026-05-09T11:16:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বকাপ সামনে রেখে ফেবারিট দলগুলোর নাম জানালেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:১৬ এএম 
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সংগৃহীত ছবি
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার, তবুও কয়েকটি দলকে এগিয়ে রাখছেন তিনি। মেসির মতে, বর্তমান ফর্ম বিবেচনায় গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। এছাড়া স্পেন ও ব্রাজিলকেও তিনি বড় দাবিদার হিসেবে দেখছেন।

মেসি বলেন, ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। স্পেনও দারুণ অবস্থায় আছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, বড় টুর্নামেন্টে তারা সবসময়ই শিরোপার দাবিদার। এই তিন দলের পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন তিনি।

আর্জেন্টিনা দল নিয়ে মেসি বলেন, বর্তমানে কয়েকজন খেলোয়াড় চোট বা ম্যাচ ফিটনেস সমস্যায় আছে। তবে দল একত্র হলে সবসময়ই জয়ের জন্য লড়াই করে। 

অবসরের প্রসঙ্গে তিনি বলেন, আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারি খেলে যেতে চাই।

আরবিএন 

  বিষয়:   আর্জেন্টিনা  লিওনেল মেসি  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: