চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

2026-05-09T11:25:04+00:00
2026-05-09T11:25:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১১:২৫ এএম
ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে যান জামায়াতে ইসলামীর আমির। ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। 

আরবিএন 


  বিষয়:   জামায়াত আমির  জুলাই যোদ্ধা  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: