জন্মদিনে মুশফিকের রেকর্ড গড়া ফিফটি

সময়ের আলো ডেস্ক

খেলা

সকালটা শুরু হয়েছিল সতীর্থদের সাথে নিয়ে ৩৯তম জন্মদিনের কেক কেটে। সেই বিশেষ দিনটিকে ব্যাট হাতে মাঠের লড়াইয়েও স্মরণীয় করে রাখলেন

2026-05-09T11:57:45+00:00
2026-05-09T11:57:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জন্মদিনে মুশফিকের রেকর্ড গড়া ফিফটি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৫৭ এএম 
সংগৃহীত ছবি
সকালটা শুরু হয়েছিল সতীর্থদের সাথে নিয়ে ৩৯তম জন্মদিনের কেক কেটে। সেই বিশেষ দিনটিকে ব্যাট হাতে মাঠের লড়াইয়েও স্মরণীয় করে রাখলেন দেশের ক্রিকেটের ‘মিস্টার ডিফেন্ডেবল’ মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি। আর এই ইনিংসের পথেই তিনি ভেঙে দিয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের এক অনন্য রেকর্ড।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এতদিন যৌথভাবে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ্ব (হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি মিলিয়ে) ইনিংসের মালিক ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শনিবার (৯ মে) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নিজের ৪২তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তামিমকে টপকে এককভাবে শীর্ষে উঠে বসলেন মুশফিক। উল্লেখ্য, ৩৯টি এমন ইনিংস নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক।

আগের দিনের ৪৮ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেন মুশফিক। দিনের চতুর্থ ওভারে শাহিন শাহ আফ্রিদির বল থেকে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন কাঙ্ক্ষিত ফিফটি। এটি টেস্টে তার টানা তিন ইনিংসে ন্যূনতম পঞ্চাশ রানের রেকর্ড। অন্যপ্রান্তে লিটন দাস হাত খুলে খেলা শুরু করলেও ব্যক্তিগত ৩৩ রানে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এরপর মেহেদি হাসান মিরাজও (১০) আব্বাসের বলে ক্যাচ দিয়ে দ্রুত বিদায় নিলে কিছুটা চাপে পড়ে টাইগাররা।

এর আগে টেস্টের প্রথম দিনেই নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া ১০১ এবং মুমিনুল হকের লড়াকু ৯১ রানের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পেয়েছিল বাংলাদেশ। আজ সেই ভিতকে শতরানের জুটিতে রূপ দেন মুশফিক ও লিটন। বর্তমানে মুশফিক ৬৮ রানে অপরাজিত থেকে ইনিংসটিকে তিন অংকে নিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।

/কহু


  বিষয়:   জন্মদিন  মুশফিক  ফিফটি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: