মিরপুর টেস্ট: লাঞ্চ বিরতিতে বাংলাদেশ, মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

খেলা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিরচেনা সেই ‘আনপ্রেডিক্টেবল’ উইকেট আর পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের তোপের মুখে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয়

2026-05-09T12:31:49+00:00
2026-05-09T12:31:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মিরপুর টেস্ট: লাঞ্চ বিরতিতে বাংলাদেশ, মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিরচেনা সেই ‘আনপ্রেডিক্টেবল’ উইকেট আর পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের তোপের মুখে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান। হাতে ৩ উইকেট নিয়ে টাইগাররা এখন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেওয়া ‘প্রথম ইনিংসে ৪০০ রান’ ছোঁয়ার লক্ষ্যের খুব কাছে দাঁড়িয়ে।

দিনের শুরুটা দারুণ হলেও লাঞ্চ বিরতির আগে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস একাই ধসিয়ে দিয়েছেন টাইগারদের মিডল ও লোয়ার অর্ডার। প্রথমে লিটন দাসকে (৩৩) বাউন্সারে প্রলুব্ধ করে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর মেহেদী হাসান মিরাজ (১০) একটি ছক্কা হাঁকিয়ে পরের বলেই গালিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। সেশনের শেষদিকে তাইজুল ইসলামকেও (১৭) নিজের চতুর্থ শিকারে পরিণত করেন আব্বাস।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে অটল রয়েছেন জন্মদিন পালন করা মুশফিকুর রহিম। দিনের শুরুতে শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ করেন তিনি। এই ইনিংসের মাধ্যমে তিনি টেস্টে সবচেয়ে বেশিবার পঞ্চাশোর্ধ্ব রান করার ক্ষেত্রে তামিম ইকবালকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছেন। লাঞ্চ বিরতির আগে তিনি ৭১ রানে অপরাজিত আছেন। এখন দেখার বিষয়, জন্মদিনে সেঞ্চুরি করে দিনটিকে আরও রাঙাতে পারেন কি না।

মিরপুরের উইকেটে আজ বলের বাউন্স ছিল অসমান। কিছু বল অপ্রত্যাশিতভাবে লাফিয়ে উঠেছে, আবার কিছু বিপজ্জনকভাবে নিচু হয়েছে। এমন প্রতিকূল কন্ডিশনেও অধিনায়ক শান্তর দেওয়া ৪০০ রানের লক্ষ্য থেকে বাংলাদেশ এখন মাত্র ২০ রান দূরে। অন্য প্রান্তে অপরাজিত থাকা ইবাদত হোসেনকে নিয়ে মুশফিক কতদূর যেতে পারেন, সেদিকেই তাকিয়ে মিরপুরের গ্যালারি।

/কহু



  বিষয়:   মিরপুর  টেস্ট  বাংলাদেশ  মুশফিক  সেঞ্চুরি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: