পেরেজের তুরুপের তাস কি মরিনহো?

ক্রীড়া ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদে কোচ পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ব্যর্থ মৌসুমের পর বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর

2026-05-09T13:17:20+00:00
2026-05-09T13:17:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পেরেজের তুরুপের তাস কি মরিনহো?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:১৭ পিএম 
সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদে কোচ পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ব্যর্থ মৌসুমের পর বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেদে ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনিকে ঘিরে সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। মারামারির ঘটনায় আহত হয়ে ভালভার্দেকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

সব মিলিয়ে ক্লাব কর্তৃপক্ষ কোচ পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। নতুন কোচ নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু না হলেও আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। ওই ম্যাচে হারলে দ্রুতই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালের কোচ প্রার্থীদের তালিকা এখন সীমিত হয়ে এসেছে। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ কোচ জোসে মরিনহো। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। পেরেজ বহুবার মরিনহোর প্রতি তার পছন্দ প্রকাশ করেছেন এবং মনে করেন, তার সময়কালই ক্লাবের পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করেছিল।

কঠোর ও শৃঙ্খলাবদ্ধ কোচ হিসেবে মরিনহোকে বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত মনে করছেন অনেকে। দলে চলমান উত্তেজনা ও অভ্যন্তরীণ অস্থিরতা সামলানোর অভিজ্ঞতা থাকায় তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মরিসিও পচেত্তিনোর নামও আলোচনায় রয়েছে। তাকেও পছন্দ করেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে সমর্থকদের মধ্যে মরিনহোর মতো জনপ্রিয়তা তিনি তৈরি করতে পারেননি।

জনপ্রিয়তার দিক থেকে মরিনহোর পর সবচেয়ে এগিয়ে আছেন ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান। তবে ক্লপের রিয়ালে আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। জিদান আবার ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

এছাড়া ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশামের নামও আলোচনায় রয়েছে। খেলোয়াড় ও কোচ হিসেবে তার অভিজ্ঞতা এবং রিয়ালের ফরাসি খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক তাকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রেখেছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনির নামও উঠেছে আলোচনায়, তবে ক্লাব ফুটবলে তার অভিজ্ঞতা সীমিত হওয়ায় তাকে তুলনামূলকভাবে পিছিয়ে রাখা হচ্ছে।

আরবিএন 


  বিষয়:   পেরেজ  মরিনহো  রিয়াল মাদ্রিদ  ইয়ুর্গেন ক্লপ  জিনেদিন জিদান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: