ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বিদেশি এবং একজন

2026-05-09T13:39:47+00:00
2026-05-09T13:40:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১:৪০ পিএম
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বিদেশি এবং একজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। খবর প্রকাশ করেছে দ্য ডন। 

উত্তর হালমাহেরা জেলার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু স্থানীয় টেলিভিশনকে জানান, শুক্রবার ভোরে আগ্নেয়গিরিটি হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু করে। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে সাতজন নিরাপদে নিচে নামতে সক্ষম হন। তবে বাকি ১০ জন এখনো নিখোঁজ।

এর আগে গত মাসে আগ্নেয়গিরির কার্যক্রম বেড়ে যাওয়ায় ওই এলাকা পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্ন্যুৎপাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি জানান, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও জাতীয় উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, দুর্গম পাহাড়ি এলাকার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিছু অংশে যানবাহন পৌঁছাতে পারলেও অনেক জায়গায় স্ট্রেচারের মাধ্যমে আহত ও মৃতদের সরাতে হচ্ছে। আগ্নেয়গিরি থেকে এখনো গর্জনের শব্দ শোনা যাচ্ছে, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলছে।

সরকারি ভূতাত্ত্বিক সংস্থার প্রধান লানা সারিয়া বলেন, অগ্ন্যুৎপাতের সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় ১০ কিলোমিটার উঁচুতে ঘন ধোঁয়ার স্তম্ভ তৈরি হয়। তিনি আরও সতর্ক করে বলেন, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের জনবসতি ও তোবেলো শহরে আগ্নেয় ছাই পড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

আরবিএন 
  বিষয়:   ইন্দোনেশিয়া  হালমাহেরা দ্বীপ  মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: