রাস্তা পারাপারের সময় শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে সানজিদা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাটাহাম্বার চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (৯ মে) সকাল ১১ দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি সন্ধানী মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
সানজিদা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘শিশুটির পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/মহু